প্রকাশিত: Thu, Jan 19, 2023 1:52 PM
আপডেট: Thu, Mar 12, 2026 10:22 PM

অবসরের ৩ বছরের মধ্যে সরকারি চাকুরেদের নির্বাচন করার সুযোগ দিতে হাইকোর্টের রুল

মাজহারুল ইসলাম: অবসরের তিন বছর পার না হওয়া পর্যন্ত সামরিক-বেসামরিক সরকারি কর্মকর্তাদের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার বিধান কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তার করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন। 

আইন সচিব, প্রধান নির্বাচন কমিশনার, স্থানীয় সরকার সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব ও লালমনিরহাটের জেলা প্রশাসককে বিবাদী রুলের জবাব দিতে বলা হয়েছে। 

নির্বাচনে সরকারি চাকরিজীবীদের অযোগ্যতার বিষয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-১৯৭২ এর ১২ (১) (চ) ধারায় বলা হয়, প্রজাতন্ত্রের বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের বা প্রতিরক্ষা কর্ম বিভাগের কোনো চাকরি থেকে পদত্যাগ করেছেন বা অবসরে গমন করেছেন এবং উক্ত পদত্যাগ বা অবসর গমনের পর তিন বৎসর অতিবাহিত না হয়ে থাকে।

এ বিধান চ্যালেঞ্জ করে ব্রিগ্রেডিয়ার জেনারেল মো. শামীম কামাল (অবসরপ্রাপ্ত) হাইকোর্টে রিট দায়ের করেন। তিনি লালমনিরহটের আদিতমারীর বাসিন্দা। সম্পাদনা: সালেহ্ বিপ্লব